স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

# বিতরণে ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতৃবৃন্দ #

দিঘলিয়া প্রতিনিধিঃ
সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ভ্যান স্ট্যান্ডে গতকাল শনিবার বেলা ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক দিঘলিয়া-রূপসা-তেরখাদার গণমানুষের নেতা আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে ভ্যান শ্রমিক এবং এলাকার দারিদ্র্য জনগোষ্ঠীর প্রায় ২০০ জনের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সেনহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোসলেম উদ্দিন, দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, আবিদ আজাদ, লিটন শেখ,আলামিন, নয়ন,মুশফিক, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, সেনহাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক সেখ সোহেল, শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহবায়ক আনোয়ার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button