স্থানীয় সংবাদ

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনার খালিশপুরে বাসের ধাক্কায় মো: রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে গ্যাস পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি খালিশপুর এলাকার জনৈক হাসেম হাওলাদেরের ছেলে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৯ টার দিকে মো: রুস্তুম আলী হাওলাদার মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সমানে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে এনা পরিবহনের একটি বাস খুলনা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে এবং পুলিশে খবর দেয়। বর্তমানে রুস্তুল আলী হাওলাদারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button