স্থানীয় সংবাদ

নগরীর খালিশপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে যৌতুকের দাবিতে বিথি বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন করে মাথা ফাটিয়ে দিয়েছে তার স্বামী ও স্বজনরা। মঙ্গলবার বিকেল ৩টায় খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে এ ঘটনা ঘটে। ভিকটিমকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের বোন রুমানা আক্তার বৃষ্টি বলেন, বিথির স্বামী আঃ জব্বার বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুক নিত। য়ৌতুকের টাকা দিতে না পারলে বিথির ওপর নির্যাতন নেমে আসতো। সম্প্রতি বিথির স্বামী তার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। বিথি বাবা বাড়ি থেকে এ টাকা এনে দিতে অস্বীকার করায় মঙ্গলবার তাকে লাঠি ও জিআই পাইপ দিয়ে স্বামীসহ তার স্বজনরা মারপিট করে। এতে তারা মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনা স্থলে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button