স্থানীয় সংবাদ

যশোর বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ট মতিউর রহমান এর অফিসার্স কোয়াটার ছায়াবিথী-২ দুঃসাহসিক চুরি

যশোর ব্যুরো ঃ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ট মতিউর রহমান এর অফিসার্স কোয়াটার ছায়াবিথী-২ এ উইং কমান্ডার এ বি এম সাইদুর রহমানের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ অজ্ঞাতনামা চোরেরা সোমবার ভোর রাতে যে কোন সময় উক্ত অফিসার কোয়াটারে ঢুকে নগদ টাকা ৭৫০ ইউএস ডলার ও সৌদি সরকার কর্তৃক প্রদত্ত মেডেল এবং রিবন চুরি করে নিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে সোমবার বিকালে মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি করেন, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ট মতিউর রহমান এর অধিনায়ক,৭৫ স্কোয়াড্রন উইং কমান্ডার এ বি এম সাইদুর রহমান।
মামলায় তিনি উল্লেখ করেন, অফিসার্স কোয়াটার ছায়াবিথী-২ এ গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী হতে বসবাস করে আসছেন। সোমবার ৭ এপ্রিল সকালে তিনি ঘুম থেকে উঠে সকাল অনুমান ৭ টার সময় দোতলার ব্যালকনি গেট খোলা এবং মেঝেতে পায়ের ছাপ দেখতে পান। সাথে সাথে সব কিছু চেক করে দেখতে পাই দোতলার সমস্ত আলমারি খোলা। সাথে সাথে তিনি নীচতলায় নেমে এসে তার ব্রীফকেস খোলা দেকতে পান। তার মধ্যে রাখা ওয়ালেট বাইরে পড়ে আছে এবং ভিতরে রাখা ৭৫০ ইউএস ডলার নেই। পরবর্তীতে তার অন্য ওয়ালেট (ডাইনিং রুমের) রাখা ৩৫০০ টাকা নেই। পরবর্তীতে আলমারিতে রাখা সৌদি সরকার কর্তৃক দেওয়া মেডেলের বক্স বাইরে পড়ে থাকতে দেখেন। যার ভিতর থেকে মেডেল এবং রিবন খোয়া গেছে। তিনি ধারনা করছেন ভোর রাত ৪.২৩ মিনিটের সময় বিদ্যুত না থাকার সুযোগে এই চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। পরে তিনি স্থানীয় ও আশপাশের লোকজনের সাথে আলাপ আলোচনা করে থানায় এসে মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button