ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন যশোরে

যশোর ব্যুরো ঃ ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তারা বলেন,ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত।এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়।
মানববন্ধন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,লেখক, গবেষক ও বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক,প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম,এম আইউব,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, আব্দুল্লাহ হোসাইন, সাইফ, তৌহিদ জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, শিক্ষার্থী আজমিরা বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়সহ আরো অনেক।



