স্থানীয় সংবাদ

রূপসায় পাওনা টাকা না দিয়ে নানান টালবাহানা’র অভিযোগ

# প্রতিকারের দাবিতে থানায় লিখিত অভিযোগ #

স্টাফ রিপোর্টার : রূপসায় পাওনা টাকা না দিয়ে নানান টালবাহানা ও কালক্ষেপন করার অভিযোগ উঠেছে এক মৎস্য ব্যবসায়ী’র বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সোহেল বেপারি প্রতিকারের দাবিতে প্রতিপক্ষ হাফিজুর রহমানের বিরুদ্ধে রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষ রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকার মো. হাফিজ (৪৫) এর নিকট একই এলাকার পাওনাদার সোহেল বেপারি পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। প্রায় পাঁচ মাস পূর্বে স্বাক্ষীগণের সম্মুখে নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে প্রতিপক্ষ হাফিজ সোহেলের নিকট হতে নিদিষ্ট সময়ে দেওয়ার কথা বলে নগদ ১ লাখ ২৮ হাজার টাকা নেয়। পরবর্তীতে সে নিদিষ্ট সময়ে তার পাওনা টাকা না দিয়ে নানান টালবাহানা এবং কালক্ষেপন করে। গত ১৭ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ৩ টায় পূর্ব রূপসা ঘাট সংলগ্ন জনৈক মনির এর চায়ের দোকানের সন্নিকটে পেয়ে প্রতিপক্ষের নিকট পাওনা টাকা চাইলে পাওনা টাকা দিবে না বলে পাওনাদার সোহেলের নাম ধরে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। তখন সোহেল প্রতিবাদ করলে প্রতিপক্ষ হাফিজ বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং মিথ্যা মামলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব রূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বাগেরহাট ও সাকিব ফিসের সীমানার ভিতরে প্রতিপক্ষ হাফিজ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তার ঘাড়ে দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে আসছে বলে পাওনাদার সোহেলের অভিযোগ। এব্যাপারে পাওনাদার সোহেল বেপারি বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে মাছের ঘরে (২৪ মার্চ) রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে পেট্রোল বোমা নিক্ষেপ করার বিষয়টি ঘটেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি হাফিজের কাছে ১ লাখ ২৮ হাজার টাকা পাবো। যাতে পাওনা টাকা না দেওয়া লাগে সে কারনে হাফিজ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আমাকে ফাঁসানোর জন্য অপপ্রচার চালায়। মাছ ব্যবসায়ী মো. হাফিজুর রহমান বলেন, সোহেলের সাথে আমার ব্যবসায়ী শত্রুতা রয়েছে। আমার কাছে সে ৫৩ হাজার টাকা পাবে। পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি জানতে চাইলে তিনি আরও বলেন কে কোন ধরনের লোক তা সকলে ভালো করে জানেন। পুলিশ-প্রশাসন তদন্ত করলে সঠিকটা বের হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button