স্থানীয় সংবাদ

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

# গভ. ল্যাবরেটরি, খানাবাড়ী গার্লস হাইস্কুল ও আর আর এফ স্কুল কেন্দ্র প্রস্তুত: পরীক্ষার্থী ৬৮৭ #
# গত দুই বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেশি

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আগামীকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি-২৫ এর পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কেন্দ্র গুলোতে সৃষ্ট ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নিশ্চিতে ইতোমধ্যে শিক্ষা বোর্ড বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে একই সাথে কেএমপির পক্ষ থেকে বিধিনিষেধ জারী করে বিজ্ঞপ্তি দিয়েছে। মহানগরীর গভ. ল্যাবরেটরি হাই স্কুল খুলনা, খানাবাড়ী গালর্স হাইস্কুল এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল তিনটি কেন্দ্রের এসএসসি পরীক্ষা সুষ্ট ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র গুলো তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে কেন্দ্র সচিব সুত্রে জানাগেছে। গত বছরের থেকে এ বছর পরীক্ষার্থী বেড়েছে বলে সুত্র জানিয়েছেন।
সংশ্লিষ্ট কেন্দ্র সুত্রে জানাগেছে, খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খানাবাড়ী গালর্স হাইস্কুল এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল এই তিনটি সেন্টারে ১১টি স্কুলের মোট ৬৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫০ জন গত বছরের তুলনায় এ বছর এই তিনটি কেন্দ্রে ৩৭জন পরীক্ষার্থী বেশী। গভ. ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্র সূত্রে জানাগেছে, এই কেন্দ্রে পাঁচটি স্কুলের মোট ৩৯১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১২২জন, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ৯৭জন, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪জন, খানাবাড়ী গার্লস হাইস্কুলের ৪৬জন এবং মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয়ের-৩২জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। খানাবাড়ী গার্লস হাইস্কুল কেন্দ্র সুত্রে জানাগেছে, এই কেন্দ্রে তিনটি স্কুলের মোট ১৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে এর মধ্যে গভ. ল্যাবরেটরি হাই স্কুলের ১৩৬জন, মহেশ্বরপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ৩২জন এবং মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৬জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল কেন্দ্রে তিনটি স্কুলের ১১২জন পরীক্ষার্থী অংশ নিবে এর মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৭৫জন, সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ১৬জন এবং তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ২১জন পরীক্ষার্থী রয়েছে। আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু, সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষার কেন্দ্র গুলোতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠ, প্রশ্নফাঁসের গুজবসহ যে কোন ধরণের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্র গুলোতে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীতে রাখা হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button