স্থানীয় সংবাদ

রূপসায় মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আহত -৩

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের মাসুয়াডাঙ্গা গ্রামে, মাদক সেবনে বাধা দেওয়ায় – ৩ যুবক, প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ -৮ এপ্রিল রাত ৮-৩০ মিঃ । ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাসুয়াডাঙ্গা এবং আমদাবাদ গ্রামের কতিপয় যুবকেরা মাছুয়াডাঙ্গার কামালের বাড়ির সন্নিকটে মাদক সেবন করছিল । এ সময় মনির শেখএবং তারেক শেখসহ কয়েকজন যুবক তাদেরকে ধাওয়া করে । এর কিছুক্ষণ পর সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা মাসুয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির শেখ (২৯), নুর ইসলামের ছেলে তারেক শেখ( ৪২) এবং আমদাবাদের আলামিন শেখের ছেলে ইয়াকুব হোসেন রিয়াল (২৩) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত,জখম করে। তাদের আত্ম চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত তারেকের অবস্থা আশঙ্কাজনক দেখে ,চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে একটি সূত্র জানায় হামলাকারীরা হামলা করে উল্টো থানায় যেয়ে, আহতদের বিরুদ্ধে অভিযোগ করতে চলে যায় । ঘটনার পর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি। তিনি বলেন,আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button