স্থানীয় সংবাদ

দস্যু বাহিনীর ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

# সুন্দরবনে মোংলা কোস্টগার্ডের অভিযান #

বাগেরহাট / মোংলা প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিমজোনের সদস্যদের সুন্দরবনে অভিযানে বনদস্যুদের ব্যবহৃত ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ড সদস্যরা ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলির খোসা, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র সুন্দরবনের আলোচিত বনদস্য্যু করিম শরীফ ও তার বাহিনীর বলে জানতে পেরেছে কোস্টগার্ড। সোমবার রাতেই কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে একটি মেইল বার্তা দিয়েছেন। তিনি জানান, সুন্দরবনের দুর্র্ধর্ষ বনদস্যু করিম শরীফ ও তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় কোষ্টগার্ড অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোট ফেলে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button