স্থানীয় সংবাদ

খুলনায় ইজরাইল ও ভারতীয় পন্য বয়কটের ডাক

# ইজরাইলকে পূর্ণ সমর্থন করায় ভারতের বিপক্ষে উত্তাল নেট দুনিয়া #

মো: মুশফিকুর রহমান মেহেদী : ফিলিস্তিনিদের উপর বর্বরতা ও নৃশংস হত্যাযজ্ঞ চালানোয় গত দুদিন ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছে সকল রাজনৈতিক দল ও ছাত্র জনতা। ফিলিস্তিনে ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদে গতকাল ৮ই এপ্রিল মঙ্গলবার ইসরাইলের সাথে ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেয় ছাত্র জনতা। গতকাল খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এমন মন্তব্য করেন ছাত্র নেতারা। সম্প্রতি গণযোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব বেশ কয়েকটি মিডিয়ায় দেখা যায়, ইসরাইলকে পূর্ণ সমর্থন করছে ভারত। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। ইজরাইলকে ভারত সমর্থন করায় যেন উত্তাল নেট দুনিয়া। ইজরায়েলী মিসাইলের দ্বারা সদ্যোজাত শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের খন্ডবিখন্ড হয়ে যাওয়ার কয়েকটি ভিডিও চিত্র ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। একের পর এক ভারি বোমা হামলায় লন্ডভন্ড হয়েছে গাজা। বলা যেতে পারে গাজা এখন ইজরাইলের দখলে। ইসরাইলের বর্বরতার শিকার হয়ে সন্তানসহ একজন অন্তঃসত্ত্বা নারীর আহাজারির ভিডিওটি কাঁদিয়েছে সারা বিশ্বকে। শুধু মুসলিম নয় , আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশের অমুসলিমগণ ধিক্কার জানিয়েছে ইজরাইলি সরকার নেতানিয়াহু ও তার সৈন্যদেরকে। শুধু তাই নয়, তাদের পণ্য বর্জনের ডাক দিয়েছে অমুসলিমগন। যে ইসরাইল কে সারা বিশ্ব ঘৃণার পাত্র হিসেবে দেখছে, তাকেই পূর্ণ সমর্থন করছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের বিভিন্ন প্রদেশে ইজরাইলের পক্ষে সড়কে নেমেছে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনতা। এ বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে ফিলিস্তিনের বিপক্ষে ভারতের এই সমর্থন বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। ভারতের বিভিন্ন মোড়ে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে ইজরাইলকে সমর্থন করছে ভারতীয়রা। সে সকল ব্যানার বা ফেস্টুনে লেখা রয়েছে, “আমরা ইসরাইলকে সাপোর্ট করি। ফিলিস্তিন একটি জঙ্গিবাদী দেশ। সন্ত্রাসী দেশটি পূর্ণাঙ্গ রূপে ইজরায়েলের হোক। ” এছাড়া এই সকল বিষয় নিয়ে ইজরাইলের পক্ষে নানা ভিডিওবার্তা দিয়েছেন ভারতের উগ্র হিন্দু নেতারা। যার কারণে ইজরাইলের সাথে ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা ডাক দিয়েছে ছাত্র জনতা।
গতকাল ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদে খুলনা শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এক কর্মসূচিতে এমন ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ কদরুল হাসান। তিনি বলেন, যেখানে সারা বিশ্ব ইজরাইলের বর্বরতাকে ধিক্কার জানায়। সেখানে ভারত কিভাবে ইজরাইলের পক্ষে মাঠে নামে। আমরা ইসরাইলের সাথে সাথে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিতে চাই। সংগঠনের খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহমিদ ইয়াসী বলেন, অবিলম্বে ফিলিস্তিনে এই বর্বরতা বন্ধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশে যেসকল ইজরাইলি ও ভারতীয় পণ্য রয়েছে, সেগুলো বয়কট করতে হবে। এ সময় ইজরাইল ও ভারতীয় পণ্য বয়কট করে বাংলাদেশী পণ্য বিকল্প হিসেবে ব্যবহার করার আহ্বান জানান সংগঠনটির সভাপতি আল শাহরিয়ার। এছাড়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা শাখার ছাত্র নেতৃবৃন্দ এ ঘোষনার সাথে একত্ত্ববাদ ঘোষনা করেন। শুধুমাত্র কোকা কোলা, সেভেন আপ, কে এফ সি নয়। তালিকানুযায়ী ভারতীয় ও ইসরাইলী পন্য বর্জন করে বাংলাদেশীসহ অন্যান্য দেশের বিকল্প পন্য ব্যবহারের অনুরোধ জানান তারা। এছাড়া ইসরাইলি পন্যসহ ভারতীয় পন্যের বিকল্প হিসেবে রূপচাঁদা সয়াবিন তেল এর পরিবর্তে এসিআই, পুষ্টি সয়াবিন তেল। আমুল ব্র্যান্ডের খাবারের পরিবর্তে স্টারশীপ, এ সি আই, মিল্ক ভিটা। লেইস, কুড়কুড়ে চিপস এর পরিবর্তে বোম্বে সুইটস । প্যারাসুট নারিকেল তেল/কুমারিকার পরিবর্তে কিউট, জুই। মিসোয়াক, ডাবুর এর পরিবর্তে মেডিপ্লাস, ব্রাশ আপ। তারা, ঘড়ি ডিটারজেন্ট এর পরিবর্তে কেয়া, তিব্বত, চাকা, রে, বাংলা ওয়াশ, জেড ব্যবহারের অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button