স্থানীয় সংবাদ

মোল্লাহাটে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক-২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় বিশেষ অভিযানে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল, হেলমেট সহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল,একটি চাকু, একটি সিলভার কালারের গুপ্তি, একটি চাপাতি,লোহার হাতুড়ী সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান গত ১৪ এপ্রিল রাত ১১ টায় তেরখাদা উপজেলার আনন্দ গ্রামের আসাদ শেখের ছেলে নুর আলম শেখ মোটরসাইকেল যোগে যাত্রা পথে উপজেলার আজিজ মোল্লারঘাট নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দল তার মোটরসাইকেলের গতিরোধ করে, তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভিতি প্রদর্শন করে তার কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এরপর ভুক্তভোগী মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে, (মামলা নং-২০, তাং-১৬/০৪/২০২৫) তাৎক্ষণিক আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে মোল্লাহাট থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামী আলফাজ মোল্লা (২৫), পিতা-মোঃ মোস্তফা মোল্লা, ও রকিবুল কাজী (২৩), পিতা- মোঃ রহমত কাজী, উভয় সাং-কাহালপুর (পশ্চিমপাড়া), থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটদের আটক করা হয় এবং তাদের নিকট থেকে ছিনতাইকৃত একটি লিফান কেপিআর মোটর সাইকেল, একটি হেলমেট সহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল,একটি চাকু, একটি সিলভার কালারের গুপ্তি, একটি চাপাতি ও লোহার হাতুড়ী উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ তালিকামুলে জব্দ করে মোল্লাহাট থানার নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, সংঘবদ্ধ চোরের সক্রিয় সদস্যদের গ্রেফতার ও চুরির ঘটনা রোধকল্পে মোল্লাহাট থানা অত্যান্ত তৎপর এবং সংকল্পবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button