স্থানীয় সংবাদ
২৪নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

# কাকলি খান আহবায়ক, শারমিন সদস্য সচিব #
খবর বিজ্ঞপ্তি ঃ কাকলি খানকে আহবায়ক ও শারমিন আক্তারকে সদস্য সচিব করে খুলনা সদর থানার অর্ন্তগত ২৪নং ওয়ার্ড মহিলা দলের ২১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সদর থানা মহিলা দল। রবিবার (২০এপ্রিল) কমিটি অনুমোদন দিয়েছেন সদর থানা মহিলা দলের আহবায়ক এড. জাহানারা পারভীন ও সদস্য সচিব পারভীন বেগম। স্বাক্ষরিত কমিটির আহবায়ক কমিটির সদস্যরা হলেন ফরিদা বেগম, সাবিহা সুলতানা, সাহারা কবির, মিসেস মিনা বেগম, নাজমা আক্তার, ফাতেমা খাতুন, নাজনিন আক্তার লিপি, সালমা খাতুন, রোজিনা বেগম, হোসনেয়ারা তারেক, লিমা আক্তার, সালমা বেগম, আসমা বেগম, বন্যা সুলতানা, নাছিমা ইসলাম, লিপি বেগম, মিসেস মিনা বেগম, শাহিদা আক্তার মিম, সুইটি বেগম প্রমূখ।



