স্থানীয় সংবাদ

পৃথক তিন থানায় মামলায় গ্রেফতার ৩৯ জন

# খুলনায় আ’লীগের ঝটিকা মিছিল #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে পৃথক তিন থানায় মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৯ জন নেতার্কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কেএমপির খালিশপুর থানায় ৭ জন, হরিণটানা থানায় ২২ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করে কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব ( মিডিয়া) বলেন, রোববার খুলনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে খালিশপুর, হরিণটানা ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এই সব মামলায় দুপুর ২টা পর্যন্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা রয়েছেন। খুলনার ৪টি স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে পুুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে পৃথক তিনটি মামলায় কতোজনকে আসামি করা হয়ে তা তিনি কাগজপত্র না দেখে বলতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম, শিরোমনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর ইসলাম, ১৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৬নং ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য মোঃ রকিবুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button