স্থানীয় সংবাদ

শ্রীলঙ্কান নাগরিক উদ্ধারে খুলনা রেঞ্জ পুলিশের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সকল কার্যক্রম পরিচালনার বর্ণনার জন্য খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ২ টায় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল হক সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন ব্যবসায়িক উদ্দেশ্যে। পরবর্তীতে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এস এম সামসুল আলম এই ৪ জন শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করেন। গত বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে দক্ষিন আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে শ্রীলঙ্কান নাগরিকদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button