যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি ঃ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচ আর) রিপোটিং বিষয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের সমন্বয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাগেরহাট শহরতলীর দশানী ধানসিড়ি রেন্টুরেন্ট হল রুমে শনিবার সকালে এ কর্মশালার উদ্বোধন হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের আওতায় বাগেরহাট ও খুলনা ডুমুরিয়া উপজেলার ২০ সংবাদ কর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় রিপোটিং বিষয়ে ধারনা প্রশিক্ষণ প্রদান করেন একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহানাজ শারমিন ও রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের মোঃ জিল্লুর রহমান। কর্মশালায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো কামরুজ্জামান ও সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএমইত্রিস আলম। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের জেলা মোবিলাইজার রহিমা আক্তার।



