স্থানীয় সংবাদ

বাগেরহাটের রামপালে ডেভিল হান্ট অভিযোগে সংবাদকর্মী গ্রেফতার

# মুক্তি দাবী প্রেস ক্লাবের #

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে সুখময় ব্রক্ষ (৫০) নামের একজন সংবাদ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২ টার দিকে রামপাল থানা পুলিশ সংবাদকর্মী সুখময় কে তার ভাড়াবাসা থেকে আটক করে। তাকে কতিথ ডেভিল হান্ট হিসাবে গ্রেফতার করার ঘটনা জানাজানি হলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রামপাল প্রেসক্লাব। রামপাল প্রেসক্লাবের সংবাদ কর্মীরা জানান, প্রেসক্লাব রামপাল এর অর্থ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার রামপাল প্রতিনিধি সুখময় ব্রহ্ম সুনামের সাথে একটি কলেজে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। আকস্মিকভাবে বাগেরহাট জেলা সদর আসনের সাবেক এমপি তন্ময়ের এপিএস আখ্যা দিয়ে কথিত ডেভিল হান্টের তালিকায় ফেলে রবিবার দিনগত রাত ২ টার সময় পুলিশ সাংবাদিক সুখময়ের ভাড়া বাসাতে হানা দেয়। এ সময় সাংবাদিক সুখময় প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দদের বিষয়টি অবহিত করেন। এ সময় প্রেসক্লাব কর্তৃপক্ষ নিরাপত্তা জনিত কারণে তাকে বাসার দরজা বন্ধ রাখতে বলেন। এক পর্যায়ে পুলিশ দরজা ভাঙ্গার চেষ্টা করলে কলেজ শিক্ষক সুখময় দরজা খুলে দেন। দরজা খুলতে দেরী করার কারণে সংবাদ কর্মী সুখময় কে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অকথ্য ভাষায় পরিবারের সামনে গালাগালি করতে থাকে। পরে পুলিশ ডেভিল হান্টের অভিযানের নামে গত ১৮ জানুয়ারি/২০২৫ তারিখে গুলি বর্ষণ ও গুলি উদ্ধারের ঘটনায় করা একটি পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে। এ ঘটনা নিয়ে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চাইলে ওসি জানান, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ দিকে রামপাল প্রেসক্লাবের সভাপতি এম সবুর রানাসহ সংবাদকর্মীরা সুখময় ব্রম্ম কে গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করে বলেন তাকে গ্রেফতার ও প্রেয়িন্ডিং মামলায় অন্তভুক্তি করাসহ ঘটনার সুষ্ঠু তদন্তসহ সংবাদকর্মী সুখময়ের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় তার দ্রুত মুক্তির দাবীতে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button