ইউএনও বরাবর ফুলতলা প্রেসক্লাবের স্বরকলিপি প্রদান

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ফুলতলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় সাংবাদিক কর্তৃক পুণঃরায় ফুলতলা প্রেসক্লাব নামীয় প্রতিষ্ঠান নামকরনের চেষ্টা প্রতিহত করার লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বরাবর এক স্বারকলিপি প্রদান করা হয়। অত্র স্বারকলিপির অনুলিপি সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা ও ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন বরাবরেও প্রেরণ করা হয়। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা, কোষাধ্যক্ষ মোঃ রাসেল শেখ, সদস্য মঈন উদ্দিন ময়না, ডাঃ জয়দেব সরকার। উল্লেখ্য, ফুলতলার কতিপয় সাংবাদিক দীর্ঘদিন যাবত সাংবাদিকদের নানাবিধ সংগঠন যথাক্রমে উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফুলতলা নামে সংগঠন পরিচালনা করে এখন ফুলতলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে পুণঃরায় ফুলতলা প্রেসক্লাব নামীয় প্রতিষ্ঠান নামকরনের চেষ্টা করছে যা শুধুমাত্র অপরাধ নয় বরং বড় ধরনের হটকারীতাও বটে।



