স্থানীয় সংবাদ

অবেশেষে ডুমুরিয়ায় সৈয়দপুর ট্রাস্টের জমিতে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

# দৈনিক প্রবাহে প্রকাশিত সংবাদে টনক নড়েছে কর্তৃপক্ষের #

স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়া উপজেলায় কাঞ্চনপুর মৌজার কাকুরপাড়া বটতলা নামক স্থানে সৈয়দপুর ট্রাস্ট এস্টেটের জমিতে অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমানের নেতৃত্বে ওই অবৈধ স্থাপণাটি উচ্ছেদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলম। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর মৌজার কাকুরপাড়া বটতলা নামক স্থানে একটি দখলদারচক্র এ অবৈধ দখল কার্যক্রমে লিপ্ত ছিল। স্থানীয় প্রশাসন এ বিষয়ে একাধিকবার বাঁধা প্রদান এবং নির্মাণ কর্মকান্ড বন্ধ করে দিলেও তারা তা লংঘণ করে নির্মাণ কাজ অব্যহত রেখেছে। এ সংক্রান্তে খুলনার বহুল প্রকাশিক পত্রিকা দৈনিক প্রবাহে মঙ্গলবার (২৯ এপ্রিল) “ প্রশাসনের বাধাঁ উপেক্ষিত, ডুমুরিয়ায় সৈয়দপুর ট্রাস্টের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ”- শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ ব্যাপারে নায়েব জাহাঙ্গীর আলম বলেন, সৈয়দপুর ট্রাস্ট এস্টেটের জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমানের নেতৃত্বে ওই অবৈধ স্থাপণাটি উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button