স্থানীয় সংবাদ

দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসের কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা নগরীর দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি : নং- ৫৮৭)’র উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) সকালে সংগঠনের সভাপতি মোঃ খোকন মোড়লের সভাপতিত্বে ও সা: সম্পাদক মোঃ মাসুম হোসেন মিয়ার সার্বিক তত্ত্ববাধায়নে ও সংগঠনের কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠুর সঞ্চালনায় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে মুহাসিন মোড়স্থ তেতুলতলা সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শেখ ইমাম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. খবির উদ্দিন, উপদেষ্টা মো. আকরাম বেপারী, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মোঃ মাসুম মালী, যুগ্ম-সম্পাদক শেখ শাহজাহান, সহ-সাঃ সম্পাদক মো. নাসির হাওলাদার, মো. রাজু শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই, কোষাধক্ষ্য শেখ আজিজুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মো. মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আবু শেখ, সদস্য যথাক্রমে মো. ইলিয়াস খা সহ শলুয়া বাজার, মহেশ^রপাশা কালীবাড়ী, তেলিগাতী ল্যাবরেটরি মোড়, দেয়ানা দক্ষিণপাড়া আসাদের মোড়, পাবলা কবির বটতলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button