স্থানীয় সংবাদ

খালিশপুরে মাদক স¤্রাট সাদ্দাম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীঃ প্রতিবাদে আজ মানববন্ধন

# মাদক বিক্রির বন্ধের দাবিতে দুর্বার সংঘের প্রতিবাদ সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘ এলাকাবাসী মাদক বিক্রেতাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে মাদক স¤্রাট সাদ্দাম বাহিনী। এ বাহিনী এতই বেপরোয়া হয়ে পড়েছে কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করছে। এ ঘটনার প্রতিবাদে ও মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে দুর্বার সংঘের উদ্যোগে শুক্রবার রাত ৯টায় সংঘের ভিতরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘের নেতা আঃ হালিম শিকদার। প্রধান অতিথি ছিলেন ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন। এ সময় বক্তৃতা করেন সংঘের নেতা দাউদ আলী, সৈয়দ মোকসেদ আলী, আবুল কালাম আজাদ, বাবলু, শিক্ষক শেখ জাহিদুজ্জামান, আঃ গফুর, মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি মেহেদী হাসান। সভা পরিচালনা করেন সংঘের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন। দাবির সাথে একমত পোষণ করেন খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু ও চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। সভায় বক্তারা বলেন, এ অঞ্চলে আগে ৬টি মাদকের পয়েন্ট ছিল । এখন বেড়ে হয়েছে ১৮টি পয়েন্ট। অর্থ্যাৎ তিনগুন মাদক বিক্রির কার্যক্রম বেড়েছে ৫ আগস্টের পর। প্রশাসনের অসৎ সদস্যরা মাদক বিক্রেতাদের সাথে মিলেমিশে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। রয়েছে কতিপয় রাজনৈতিক নেতার আর্শিবাদ। বিনিময়ে তারা প্রতিদিন পয়েন্ট থেকে মাদক বিক্রির টাকা তুলে নিচ্ছে। এসব রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করার দাবি জানানো হয়। একই সাথে দুর্বার সংঘের যেসব সদস্য মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত তাদের সনাক্ত করে তাদের সদস্য পদ বাতিল করার দাবি করা হয়। সভায় সংঘের সিনিয়র সদস্য আঃ গফুরকে মাদক বিক্রেতা কর্তৃক লাঞ্চিত করার কঠোর প্রতিবাদ করা হয়। অবিলম্বে এসব মাদক বিক্রেতারা পেশা না ছাড়লে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে তাদের এলাকা থেকে উৎখাত করা হবে বলে হুশিয়ারী উচ্চরণ করা হয়। মাদক স¤্রাট সাদ্দাম ও তার বাহিনী একজন রাজনৈতিক নেতার সেল্টারে থেকে এলাকায় মাদকে সয়লাব করে ফেলেছে। এই সাদ্দাম বাহিনীকে কোনভাবে এলাকায় থাকতে দেয়া হবে না। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। অবিলম্বে মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে সভায় আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ রবিবার সকাল ১০টায় খালিশপুর লির্বাটি চত্বরে মানববন্ধন। মানববন্ধনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে হাজির হওয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button