স্থানীয় সংবাদ
খালিশপুর সরকারি মুহসিন কলেজ ছাত্রদলের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তিঃ খালিশপুর সরকারি হাজি মোহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ এপ্রিল এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাগর সর্দার, সহ-সভাপতি কাজী আবু সালেহ, সাঃ সম্পাদক আবু উবায়দা মাহিম, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক হাসিবুল ইসলাম সোয়াদ, যুগ্ম সাঃ সম্পাদক পারভেজ হোসেন, আল ইমাম, সাব্বির হোসেন সুজন ও হাবিবুল্লাহ রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ মুমিন ও বুশরা, দপ্তর সম্পাদক ইমন ফকির, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রেম, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা তাসনিম, ক্রীড়া সম্পাদক দীপ রাজ মল্লিক, সদস্য রাহেলা খাতুন, জাহানারা, রেশমা আক্তার ও শফিউর রহমান। বিদায়ী কমিটির আহবায়ক ছিলেন আবু সালেহ শিমুল।



