স্থানীয় সংবাদ

কেসিসি ৫নং ওয়ার্ড কঞ্জারভেন্সি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের অর্ন্তগত কেসিসি ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলায় প্রয়াসে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপণা কার্যক্রমের সার্বিক উন্নয়নকে আরো গতিশীল করা জন্য শনিবার (৩ মে) সকাল ১১ টায় ৫ নং ওয়ার্ড কার্যালয়ে কঞ্জারভেন্সি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সচিব শেখ মো. জুলফিকার আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গঠিত কমিটির সুশীল সামজের প্রতিনিধি সাবেক কাউন্সিলর এস. এম হুমায়ুন কবির, সরদার আরব আলী, শেখ খয়বর রহমান, সাংবাদিক প্রতিনিধি মো.্ আশিকুর রহমান, নাগরিক ফোরাম প্রতিনিধি রুমানা আক্তার, দৌলতপুর মুহ: জামে মসজিদের ইমাম মুফতি মাও: মো. সাইফুল ইসলাম, চিকিৎসক প্রতিনিধি ডা. বিপ্লব কুমার দাস, এনজিও প্রতিনিধি (ব্রিক) মো. ওয়াহিদুজ্জামান কঞ্জারভেন্সী সুপার ভাইজার মো. জাকির হোসেন। সভায় বক্তরা, ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বর্জ্য-ব্যবস্থাপনার বিষয়ে জনসচেনতা সৃষ্টি, ড্রেন থেকে উত্তোলনকৃত পেড়ীমাটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ, দৈনিক কার্যক্রম সঠিক নিয়মে হচ্ছে কিনা তদারকি করা, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেনতা সৃষ্টির লক্ষে মসজিদ, মন্দিরে অবিহিত করা, মনিটরিং কমিটির কার্যক্রম চলমান রাখা, যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলার ব্যাপারে মাইকিং করে জনসচেনতা সৃষ্টি করাসহ বিবিধ বিষয়ে সভায় আলোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button