স্থানীয় সংবাদ

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

যশোর ব্যুরো ঃ
যশোর সদরের তীরেরহাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ৩ মে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বিশেষ আনসার সদস্য এবং খুলনার ইসলামী ব্যাংকের প্রধান শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে অবস্থানকালীন সময় তিনি বৈদ্যুতিক ধান পরিষ্কারের মেশিনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যশোর কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button