স্থানীয় সংবাদ

যশোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত : আহত ১

যশোর ব্যুরো ঃ যশোরে একই সময় পৃথক সড়ক দুর্ঘটনায় আনিকা(৪) নামে এক শিশু নিহত এবং আব্দুস সোহরাব(৫২) নামে এক মাছচাষি গুর¤œতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনিকা ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মৌতা গ্রামের রিপন হোসেনের শিশু কন্যা।
অপরদিকে আহত সোহরাব চৌগাছা উপজেলার বলভপুর গ্রামের ইসলাম মুন্সী ছেলে। তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে আনিকা ও অপর দুই শিশু বাড়ির সামনের পাঁকা রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ইজিবাইক সজোরে আনিকাকে ধাক্কা দেয়। এতে আনিকা পাকা রা¯ত্মার উপরে পড়ে মাথায় আঘাত পায়। সে সময় তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। রক্তাক্ত অবস্থায় আনিকাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পরে আনিকার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জর¤œরি বিভাগের ডাক্তার শাকির¤œল ইসলাম আনিকাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার বলেন, স্বজনরা হাসপাতালে আনার আগে পথে শিশুটির মৃত্যু হয়।
অপরদিকে, আহত সোহরাব সকাল ১০টার বেলায় বাইসাইকেল চালিয়ে বলস্নভপুর থেকে চৌগাছা বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মালোঘাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুর¤œতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্র¤œত তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপেস্নক্সে ও পরে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে জেনারেল হাসপাতালের জর¤œরি বিভাগের ডাক্তার বিচিত্র মলিস্নক জানান. আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button