দৌলতপুর থানায় এপ্রিল মাসের মাদক বিরোধী অভিযানে মামলা ১০ : আটক ১১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রো পলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গত এপ্রিল ২০২৫ সালে থানাধীন এলাকায় মাদক বিরোধী নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনায় দৌলতপুর থানা পুলিশে (সকল ইউনিট) সর্বমোট ১০ টি নিয়মিত মাদক মামলা রুজু করেছে, ওই মামলার বিপরীতে ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই মামলার বিপরীতে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৭০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে থানা সংশ্লিস্ট সুত্রে জানা গেছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।



