জাতীয় সংবাদ

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন

প্রবাহ রিপোর্ট : বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কমিটির অনুমোদন দেন। গত মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিয়াজোঁ কমিটির প্রধান করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে। সদস্য হিসেবে রয়েছেন, নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button