স্থানীয় সংবাদ

নিরাপদ-পুষ্টিকর মুরগির মাংস-ডিম ও দুধে কারসাজি করলেই আইনানুগ ব্যবস্থা

খবর বিজ্ঞপ্তি ঃ পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি বিকশিত পোল্ট্রি-ডেয়ারী শিল্পের উৎপাদিত পণ্য মুরগির মাংস-ডিম ও দুধ গরীবের আমিষখ্যাত নিরাপদ-পুষ্টিকর খাদ্য হিসেবে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত স্বচ্ছতা-জবাবদিহিতা মাধ্যমে সম্পন্ন করতে বিধি-বিধান জারি আছে। কিন্তু উৎপাদন পর্যন্ত সঠিক থাকলেও পরবর্তী পর্যায়ে পাইকার-সরবরাহকারী ও খুচরা বিক্রেতার কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে সমগ্র প্রানিসম্পদ বিভাগের সুনাম নষ্ট হচ্ছে বলে সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের মনে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। নিরাপদ খাদ্যদ্রব্যকে অনিরাপদ, অস্বাস্থ্যকর পরিবেশে, ওজনে কারসাজি, মূল্য তালিকার পাকা ক্যাশমেমো না রাখাসহ বিদ্যমান আইনকে না-মানা শাস্তিযোগ্য অপরাধ। এ সকল অনাকাক্সিক্ষত জেল-জরিমানার শাস্তি থেকে পরিত্রাণে সকল ব্যবসায়ীকে মানবিক ও ভোক্তা সাধারণকে সেবার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনার অনুরোধ করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button