স্থানীয় সংবাদ

খুলনা ও সাতক্ষীরায় পন্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার : বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে বৃহস্পতিবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার সদর কাটিয়া আমতলা মোড় চিশতিয়া ও সৌদিয়া বিশুদ্ধ পানি কোম্পানিতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদন ও স্ট্যান্ডার্ড লোগো ব্যবহার করে বাজারজাত করায় উক্ত প্রতিষ্ঠান -কে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী পচিশ হাজার টাকা ও সৌদিয়া বিশুদ্ধ পানি, কোম্পানিকে হাজার টাকা জরিমানা করা হয় এবং সাতক্ষীরা সদর বিনেরপোতা এলাকায় প্রজেক্টো উত্তমো ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনুলস প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনকারি প্রতিষ্ঠান সিএম লাইসেন্স নিয়ে সঠিক ভাবে উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: পলাশ আহমেদ এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার ফিল্ড অফিসার (সিএম)মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন। এছাড়া খুলনা নগরীতে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস কতৃর্ক মহানগরের ফুলবাড়ীগেট ও দৌলতপুর বাজারে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স অভিযান কালে দৌলতপুর বাজারে সঠিক পরিমাণে পণ্য প্রাপ্তির লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওজনযন্ত্র সমূহ যাচাই এবং অভিযোগের ভিত্তিতে নকল বাটার অয়েল ও ঘি বিক্রির বিষয়ে তদারকি করা হয়। এছাড়াও উক্ত অভিযানে ফুলবাড়ীগেট আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এন্ড সুইটস,ফুলবাড়ীগেট সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে বকেয়া বিল পরিশোধের তাগাদা প্রদান,ফুলবাড়ীগেট মুসলিম মিস্টি ঘর, ফুলবাড়ীগেট আল বাক্কারাহ সুইটস,ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার কে লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান ও দৌলতপুর এ এইচ জিন্নাত ট্রেডিং কোং,তে ডিজেল, অকটেন পরিমাপ করা হয়। অভিযানে খুলনা বি এস টি আই এর সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন,ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা,পরীক্ষক (মেট্রোলজি) মোঃ রহিজ আহমেদ সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই এর কর্তৃপক্ষ বলেন বক্তারা যাতে পণ্যের গুণগত মান ও ওজন সঠিক ভাবে পেতে পারে এ জন্য অভিযান অব্যাহত ভাবে চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button