দৌলতপুরে পুলিশের অভিযানে সাজা পরোায়ানাভুক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশের অর্ন্তভুক্ত দৌলতপুর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৯ মে) বিকালে দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোড এলাকা হতে সাজা পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফকৃত সাজা পরোয়ানাভুক্ত আসামী হলেন- দৌলতপুর আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা শেখ মো. কালামের পুত্র মোঃ আলম শেখ @ শেখ মোহাম্মদ আলম কে গ্রেফতার করে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতারকৃত আসামী দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোড এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসারদের সহায়তায় অভিযান পরিচালনা করে জিআর-৫৫/২৩, দৌলতপুর ০৪(৪)২৩, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) ১০ (ক) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আলম শেখ @ শেখ মোহাম্মদ আলমকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় ২ বছরের বছর সশ্রম কারাদন্ড এবং ৩২ হাজার টাকা জরিমানা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জিআর-৫৫/২৩, দৌলতপুর ০৪(৪)২৩, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) ১০ (ক) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আলম শেখ @ শেখ মোহাম্মদ আলম দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোড এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় ২ বছরের বছর সশ্রম কারাদন্ড এবং ৩২ হাজার টাকা জরিমানা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।



