স্থানীয় সংবাদ

আ’ লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে খুলনায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। এই খবর খুলনায় ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কইসহ বিভিন্ন স্লোগান দিয়ে খুলনার শিববাড়ি মোড়ে আনন্দ মিছিল করেন। শনিবার রাতে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবির, খেলাফত মজলিশ, দ্য রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। এ সময় এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার ইসলামি ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button