বাগেরহাটের ফকিরহাটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেলের আরোহীর

# আম গাছ থেকে পড়ে শ্রমিক নিহত #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. মুন্না ফকির (১৯) নামের এক তরুণ গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী মেগনিশতলা নামক এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে। পুলিশ জানায়, গ্যারেজ মিস্ত্রি মুন্না বেলা ১১ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসার পথে স্থানীয় আট্টাকী মেগনিশতলা নামক এলাকায় এসে পৌঁছলে মোটর সাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
অপরদিকে, একই দিনে ফকিরহাট উপজেলার আট্রাকী ঘোষ পাড়ায় হাদিয়ার শেখ (৫৩) নামের একজন কাঁচামাল বিক্রেতা আমগাছ থেকে পড়ে নিহত হয়েছে। নিহত হাদিয়ার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে গাছের ফল ও সবজি ক্রয় করে ফকিরহাট বাজারে বিক্রি করতেন। ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, আম পাড়তে গাছে উঠে গাছের ডাল ভেঙ্গে নীচে পড়ে হাদিয়ার শেখ নামের একজন খেটে খাওয়া মানুষ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



