স্থানীয় সংবাদ

খুলনায় মহিলা লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে মহানগরের পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডস্থ মক্কা টাওয়ারের সামনে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়ম ভেঙে স্বামীসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ নিয়েছিলেন। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গতবছর ১৬ জানুয়ারি নগরের রয়েল মোড়ে ‘ফ্যাশন জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button