স্থানীয় সংবাদ

ফুলবাড়ীগেট পুরাতন কুয়েট রোডে পুকুরে মাছ ধরার সময় উঠে এলো ১টি ওয়ান শুটারগান অস্ত্র

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধিন ফুলবাড়ীগেটে একটি পুকুরে হাতরে মাছ ধরার সময় উঠে এলো ১টি ওয়ান শুটারগান অস্ত্র । ১১ মে শনিবার দুপুর পৌনে ১টার দিকে যোগীপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুরাতন কুয়েট রোড মমতা ক্লিনিক সংলগ্ন রিজিয়া ট্রাস্টের আমতলা পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরটির ইজারাদার মোঃ হারুন অর রশিদ জানায়, ১১ মে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুকুরটিতে আমরা জাল টেনে মাছ ধরি। আমরা মাছ ধরে চলে যাওয়ার পরে অনেক ছেলেপেলে হাতরে মাছ ধরার জন্য পুকুরে নামে। পরবর্তীতে লোকজনের কাছে শুনতে পাই যারা হাতরে মাছ ধরতেছিল ওদের মধ্যে ১০/১২ বছরের একটি ছেলে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পেয়েছে। স্থানীয়রা জানিয়েছে,পুকুরটিতে জাল টেনে মাছ ধরে চলে যাওয়ার পর ছোট বাচ্চা ছেলেরা পুকুরে হাতরে মাছ ধরছিল। একপর্যায়ে রাকিব নামের এক শিশুর হাতে শক্ত জাতীয় কিছু একটা বাদে । ডুব দিয়ে তুলে উপরে নিয়ে আসলে দেখতে পায় পুরাতন জং ধরা একটি ওয়ান শুটার গান। সাথে সাথে খানজাহান আলী থানা পুলিশের খবর দিলে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। খানজাহান আলী থানার এএসআই আজিজুল সঙ্গীও ফোর্স নিয়ে পুরাতন কুয়েট রোডের আমতলা পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ এর অফিসিয়াল মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোনটা রিসিভ করেনি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button