স্থানীয় সংবাদ

ফুলতলায় ব্যবসায়িকে প্রাননাশের হুমকি : থানায় জিডি

# ক্ষুদ্র সমিতির নামে কৌশলে ষ্ট্যাাম ও চেক নিয়ে
ব্লাকমেইল সক্রিয় জালিয়াতী চক্রের সিন্ডিকেট চক্র

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ফুলতলা বাজারের ঈগল স¤্রাটের স্বত্তাধকিারী বিউটি বেগম(৩৭) ও তার পুত্রকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগি ফুলতলা থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং ১০৮৮ তাং ২২/০৪/২৫ ইং । জিডি সুত্রে জানা যায় আটরা শিল্প এলাকার মোঃ দেলোয়ার হোসেন মিনা এর পুত্র মোঃ সিয়াম (২৭), মোঃ বাবু (৩০) এর সাথে টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব শক্রতা চলে আসছে।উক্ত শক্রতার জের ধরে গত ২৭ মার্চ সকাল অনুমানিক ১১ টার সময় ফুলতলা থানাধীন ফুলতলা বাজারের ঈগল স¤্রাটের দোকানের সামনে উক্ত বিবাদীদ্বয় বিউটি বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে উক্ত বিবাদীরা বিউটি বেগম তার পুত্রকে প্রানে মেরে ফেলার ভয় ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। ভুক্তভোগি সহ এলাকাবাসি জানান সিয়াম ও বাবু এলাকাতে ক্ষুদ্র সমিতির নাম করে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে ষ্ট্যাাম ও চেক নিয়ে ব্লাকমেইল করে আসছে তারা একটি জালিয়াতী চক্রের সিন্ডিকেট তাদের ফাঁদে পা দিয়ে ভিটেমাটি হারিয়ে এলাকা ছেড়েছে অনেক পরিবার। ভুক্তভোগি বিউটি বেগম বলেন আমি ৪ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছিলাম উক্ত টাকা আমি পরিশোধ করি কিন্তুু তারপরও আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে টাকার জন্য শুধু তাই নয় আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে । এতে আমি ও আমার পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। তিনি আরো বলেন এ ব্যাপারে একাধিকবার স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং থানায় শালিসি বৈঠক হলেও শালিসির কোন সিদ্ধান্ত মানছেনা বাবু এবং তার ভাই সিয়াম। ভুক্তভোগি বিউটি বেগম এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সহ সকলের কাছে ন্যায় বিচার চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button