এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক বকুলের ব্যতিক্রমী উদ্যোগ

# মাসব্যাপী এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সর্বস্থরের সাধারণ জনগণ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ চলমান এসএসসি পরীক্ষার খুলনার সকল কেন্দ্রে বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্জ রকিবুল ইসলাম বকুল পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ফুলেল শুভেচ্ছা, কলম ও বিশুদ্ধ পানি বিতরণ এবং আগত অভিভাবকদের জন্য বিশ্রামাগার, কোমলপানিয়, স্যালাইন এবং নাস্তার বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেছে। গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে তাদের এ কার্যক্রম শুরু করে এবং চলে পরীক্ষার শেষ অর্থাৎ ১৩ মে মঙ্গলবার পর্যন্ত। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্র্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী এবং কেন্দ্রে আগত অভিভাবকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের বিএনপির সংসদ পদপ্রার্থী আলহাজ্জ রকিবুল ইসলাম বুকল। তার সার্বিক নির্দেশনা মোতাবেক ছাত্রদল এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে।
এ বিষয়ে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাাদক আবু সাঈদ হাওলাদর আব্বাস বলেন, এবছর এসএসসি পরীক্ষা চৈত্র মাসের প্রখর তাপদাহের মধ্যে শুরু হয়েছে। তাই পরীক্ষার্থী এবং আগত অভিভাবকদের কথা বিবেচনায় প্রতিটি কেন্দ্রের নির্ধারিত দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য বিশ্রামের সুব্যবস্থাসহ খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি সরবরাহ, নাস্তার ব্যবস্থা করা হয় এবং পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা হিসাবে রজনীগন্ধা ফুলেল শুভেচ্ছা, বিশুদ্ধ খাবার পানি এবং কলম বিতরণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার শুরু ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত খানজাহান আলী, দৌলতপুর এবং খালিশপুর থানা এলাকার এসএসসি পরীক্ষার সকল কেন্দ্রে প্রতিদিনই এ কার্যক্রম চলে। খুলনা-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ রকিবুল ইসলাম বকুলের সার্বিক ব্যবস্থাপনা এবং ছাত্রদল মাঠ পর্যায়ে এ কাজ বাস্তবায়ন করেন।
বিএনপিন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ জনগণ। টেন্ট করে বিশ্রামাগার তৈরী এবং প্রতিদিন বিশুদ্ধ পানি এবং হালকা নাস্তার সুব্যবস্থা তারা স্বস্তি প্রকাশ করেছেন। ছাত্র-শিক্ষক এবং অভিভাবকগণ এই উদ্যোগকে মহৎ বলে অভিহিত করে বলেন বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ্জ রকিবুল ইসলাম বকুল নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে এবং একই সাথে তারা এ নেতাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



