শিরোমনি যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ধুমপান ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ শিরোমনি যুব উন্নয়ন সংস্বার আয়োজনে সংস্থার সভাকক্ষে সংস্থার নির্বাহী পরিচালক প্রমী আক্তার লিজার সভাপতিত্বে ও আবুল কাশেম এর সঞ্চালনায় ধুমপান ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা গতকাল বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক হাওলাদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডামস সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ মিজানুর রহমান রাজা। পাইওনিয়ার মহিলা উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী এবং এভারর্গ্রীন ইউথ ফোরাম সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাফিজুর রহমান, আকিজ গ্রুপের মার্কেটিং অফিসার মোঃ আলমগীর হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য পায়রা বেগম,মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তির শিক্ষিকা শিমুল আকতার, মোঃ রুবেল ইসলাম, মেডিসিন পয়েন্টের সহকারী ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম,লাবনী খাতুন,শিরিন, ইবাদী,লায়লা সুলতানা,শ্রাবস্তী আক্তার কবিতা,আদরী বেগম ও তাসলিম জাহান তন্দ্রা প্রমুখ।



