স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে বহিস্কার হলো শ্রমিকদল নেতা

স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী শ্রমিকদল ডুমুরিয়া উপজেলা শাখার নেতা সাইফুল ইসলাম লাচ্চুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিএনপি নেতাকে কুপিয়ে আহত করাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা ও সাঃ সম্পাদক ইসমাইল হোসেন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বহিস্কারাদেশ কপিতে উল্লেখ করা হয়,“বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাচ্চু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তাকে বার বার মৌখিক সতর্ক করার পরও সে দলের নির্দেশনা উপেক্ষা করে দলের নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সর্বশেষ গত ১২মে’২৫ খর্ণিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ ৪ জনকে কুপিয়ে আহত করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। দলের সকল পর্যায়ের নেতা কর্মিদের তার সাথে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।” দলের সাঃ সম্পাদক ইসমাইল হোসেন খান বলেন, গত ৫ আগস্টের আগে এই লাচ্চুর কোন খবর ছিল না। ৫ আগস্টের পর সুবিধাভোগীদের ন্যায় তিনিও দলে ভীড়ে যান। শুরু করেন দলীয় কর্মকান্ড। এরপর পদ ভাগিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতা অপব্যবহার করতে থাকেন। যা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button