স্থানীয় সংবাদ

জলবায়ু সংক্রান্ত ক্ষতি পূরণ আদায়ে জোরে আওয়াজ তুলতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

# জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডারদের সাথে কর্মশালা

স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষয়ক্ষতি এড়াতে এবং ক্ষতি পূরণ আদায়ের জন্য বক্তারা জলবায়ু উদ্বাস্তুদের সঠিক ডাটাবেজ তৈরীর উপর গুরুত্বারোপ করেছেন। সঠিক ডাটাবেজ থাকলে সরকারের পক্ষে এ্যাকশান প্লান তৈরী করা সহজ হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠান কেন্দ্রীক নিয়ন্ত্রণ এবং টেকনোলজি এ্যাডাপটেড ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। সর্বোপরি লস এন্ড ড্যামেজ কমাতে এসব কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। পাশাপাশি ক্ষতির জন্য দায়ি দেশগুলোর কাছ থেকে ক্ষতি পূরণ আদায়ের জন্য সবাই মিলে জোরে আওয়াজ তুলতে হবে। এভাবে ক্ষতিগ্রস্থদের সাপোর্ট দিতে হবে।
মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেড চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোটিং দা স্টাবলিস্টমেন্ট অফ এ লস এ্যান্ড ড্যামেজ ম্যাকানিজম ইন বাংলাদেশ” (ম্যাপ-এলএন্ডডি) শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৫ মে) নগরীর হোটেল সিটি ইন এ এ্যাডামস্ ফাঊন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অ:দা:) মো: হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) বিতান কুমার মন্ডল। কর্মশালায় সেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড: মোঃ মুজিবর রহমান এবং কুয়েটের ডিজাষ্টার ম্যানেজমেন্ট ইষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা।
কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামস্ এর নির্বাহী পরিচালক এস, এম, আলী আসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুর রহমান রাজা। এছাড়াও সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, দেশী বিদেশী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন। উল্লিখিত প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস্ জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব এর ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারী, বেসরকারী, সিভিল সোসাইটি , কলেজ ও বিশ^বিদ্যালয়ের ব্যাক্তি বর্গের মতামত এবং জলবায়ু অভিবাসীদের চাহিদার আলোকে জাতীয় ক্ষয়-ক্ষতির কৌশল প্রনয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সহযোগীতা করা ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button