স্থানীয় সংবাদ

সরকারী সেবা, আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে স্টেকহোল্ডার ম্যাপিং বিষয়ক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তার উপর ভিত্তি করে সরকারী প্রতিষ্ঠান, পরিষেবা প্রদানকারী, আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে স্টেকহোল্ডার ম্যাপিং বিষয়ক সভা সি ডাবলু এফ-এর আয়োজনে খুলনার একটি অভিজাত হোটেলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায় “নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারী প্রতিষ্ঠান, পরিষেবা প্রদানকারী, আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থাদের নিয়ে সভার মূল লক্ষ্য ছিল এই প্রকল্প বাস্তবায়নে সমমানা সরকারী ,সেবা, আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থারদের কার্যকর ভূমিকা গ্রহণ। উক্ত অনুষ্ঠানে ৯ জন আইনজীবী, আইন প্রয়োগকারী সংস্থার ৭ জন, সেবা প্রধানকারী সংস্থার ৭ জন, সরকারি কর্মকর্তা ৭ জন নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সি ডাবলু এফ এর সভাপতি এডভোকেট পপি ব্যানার্জির সভাপতিত্বে ইভানা আফরিন এর সঞ্চালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিতকরণ করেন এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এর দিকনির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি মোঃ আকিব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন অফিসার আবিদা আফরিন, মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, জেলা সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল, লবনচোরা থানার সেকেন্ড অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুব,সি ডব্লিউ এফ ,সিএমকে এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button