যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনতে হবে- খুলনা মহানগর জামায়াতে ইসলামী আমীর

স্টাফ রিপোর্টার : সুন্দর বাংলাদেশ গড়তে,সুন্দর খুলনা, সুন্দর দৌলতপুর,খালিশপুর ও খানজাহান আলী দেখতে চাই তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার ক্ষমতায় আনতে হবে। অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,সংস্কারের নামে দীর্ঘ সময় কালক্ষেপন করবেন না। লেভেল প্লেইন ফিল্ড তৈরি করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।যেন সকলে তার ভোটার অধিকার প্রয়ক করতে পারে। যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে। আমাদের আন্দোলন,সংগ্রামের ফসল ও শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। আমরা চাই শহীদের রক্তের মর্যাদা রাখবেন। দৌলতপুর,খালিশপুর খুলনা শিল্পনগরী খ্যাত এখানে এক সময় মিলের সাইরেনের শব্দে ও শ্রমিকের কলোকাকলিতে ঘুম ভাঙতো,আজ সেখানে দিনের বেলায় শিয়াল ডাকে। জামায়াতে ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে এ অঞ্চলকে আবার শিল্প নগরীতে রুপান্তর করে শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামকে সবাই ভোট দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামি দৌলতপুর ৩নং ওয়ার্ড শাখার আয়োজনে শুক্রবার বিকেলে মহেশ্বরপাশা মাঠের বাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সুধী সমাবেশ প্রধান অতিথি বক্তৃতায় এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মাদ মাহফুজুর রহমান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড শাখার সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন,জামায়াতে ইসলামী দৌলতপুর থানা শাখার আমীর মু.মুশাররফ আনসারী। উদ্বোধনী বক্তব্য রাখেন দৌলাতপুর ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আজিজুর রহমান ফরাজি,জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শুরা সদস্য মুহাম্মাদ মোকাররম বিল্লাহ আনসারী, আইবিডব্লিউএফ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, জামায়াতে ইসলামী দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন আলমগীর,মোঃ ইসমাইল হোসেন পারভেজ,মাওলানা মোঃ ইউনুছ আলী,আব্দুল খালেক হাওলাদার,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আবুল কাশেম,শরীফ আল মামুন,মোঃ মুজাহিদুল ইসলাম,মেজবাহ উদ্দিন,মোঃ হাসিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতে ইসলাম ৩নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক গোলাম মুসা তুহিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। ইসলামী সংগীত পরিবেশনা করেন দৌলতপুর রেনেসাঁ সাহিত্যিক সাংস্কৃতিক সংসদ।



