কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীনের বাবা দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীনের বাবা মোঃ সাত্তার গাজী (৮০)ইন্তেকাল করেছেন। শনিবার রাত্র সাড়ে দশটায় খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। এর আগে গেল পহেলা মে তিনি ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। এতে করে তার কোমর ও পায়ে আঘাত প্রাপ্ত হয়ে দীর্ঘদিন খুলনা সোনাডাঙ্গা হেলথ গার্ডেন এ চিকিৎসাধিন ছিলেন। মৃত্যূকালে তিনি ৫ পুত্র ও একজন কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সকাল ১১ টায় গিলাতলা ৪নং ওয়ার্ড বটতলা ঈদগাহ মাঠে জানাজা নামাজে অংশ নেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, যোগীপোল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, জামায়াত নেতা অধ্যাপক মিয়া আঃ কুদ্দুস, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএ রহমান বাবুল, গাউসুল আযম হাদী, সৈয়দ হাসান মাহমুদ টিটো, কেসিসির গণসংযোগ কর্মকর্তা আঃ মাজেদ মোল্লা, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, চীফ এ্যাসেসর হাফিজুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) মোল্লা সেলিমুল আজাদ, সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, বাজার সুপার সফিকুল হাসান দিদার, সহকারি এষ্টেট অফিসার শেখ মোঃ মাসুদ আলী, লাইসেন্স অফিসার (যান) খান হাবিবুর রহমান, নাজমুল হক মুকুল, কাজী ইমরুল হাসান, নুরুজ্জামান সুমনসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারিরা। শোকাহত পরিবারের পাশে ছুটে যান কেসিসি কর্মচারি ইউনিয়নের ও জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা। ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, শাহাদাত হোসেন, ইফতেখায়রুল ইসলাম মিঠু, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সাইফুল্লাহ তারেক, তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম সাত্তার গাজী দৈনিক প্রবাহ প্রত্রিকার স্টাফ রিপোর্টার শেখ ফেরদৌস রহমানের মেজো মামা।



