স্থানীয় সংবাদ

গেটসভায় আগামী ২০ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অন্যশন কর্মসুচি ঘোষণা

# এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবী #

খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের এ্যাযাক্রা জুট মিলের শ্রমিক-কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে গেটসভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মে রবিবার সকাল ১০ মিলের প্রধান ফটকের সামনে এ গেটেসভা অনুষ্ঠিত হয়। গেটসভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন মালিক কে কাওছার না আঃ মান্নান আমরা তা বুঝিনা আমাদের ন্যার্য্য পাওনা পরিশোধ করা নিয়ে আর কোন টালবাহানা মানতে পারছিনা। আমাদের বকেয়া পাওনা নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে আর না। এখন আমাদের বাঁচতে আন্দোলন কর্মসুচি নিয়ে মাঠে নামা ছাড়া আমাদের কোন পথ নাই। নেতৃবৃন্দ বলেন, এক সময়ের লাভজনক এই সুনামধন্য শিল্প কারখানাটি অসাধু মালিক এবং এক শ্রেণীর ব্যক্তির কারণে আজ ধ্বংশ হয়ে কারখানাটি মৃর্ত্যু বরণ করেছে। আমাদের দিয়ে কাজ করিয়ে মালিক কোটি কোটি টাকা পুজি করে এখন আমাদের পাওনা টাকা না দিয়ে মিল বছরের পর বছর বন্ধ করে আমাদেরকে না খাইয়ে মারছেন। তা আর হতে দেওয়া হবে না। শ্রমিক নেতারা বলেন, ২০১৩ সালে মালিক পক্ষ মিলটি শতশত শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ না করে কোন কারন ছাড়াই মিলটি বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে টাকার অভাবে ৬০/৭০ শ্রমিক-কর্মচারী বিনা চিকিৎসায় অনাহারে অর্ধাহারে মৃত্যু বরণে করেছে। বর্তমানে মিলটির শ্রমিকরা মানবিক জীবন যাপন করছে। তাদেরকে সন্তানদের পড়া লেখা বন্ধ হয়েগেছে বিচ্ছিন্ন করা হয়েছে কলোনির বিদ্যুৎ । মিলটির মালিকের কাছে এখন প্রায় ৬ শতাধিক শ্রমিক কর্মচারী তাদের বকেয়া পাওনা পাবে। যাদের কোন খোজখবর মালিক পক্ষ নেয় না। এই অবস্থায় আমাদের বকেয়া পাওনার দাবীতে নতুন আন্দোলন কর্মসুচি নিয়ে মাঠে নামতে আমরা বাধ্য হচ্ছি।
শ্রমিকদের দাবি আদায়ের এই গেটসভা থেকে আগামী ২০ মে মঙ্গলবার সকাল ১০টায় খুলনা ডিসি অফিসের সামনে আমরণ অন্যশন কর্মসুচি ঘোষণা করা হয়।
এ্যাযাক্রা জুট মিলস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর ওদুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শ্রমিক নেতা তোফাজ্জল ইসলাম,আব্দুর রহমান, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা আব্দুল ওহাব ,বীর মুক্তিযোদ্ধা আজহার আলী. শ্রমিক নেতা ওবায়দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button