স্থানীয় সংবাদ

দৌলতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পুরাতন ল্যাবরেটরি স্কুল রোড জনৈক মোঃ জিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে রবিবার (১৮ মে) রাতে হতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে এক মাদক কারবারীকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী খানজাহান থানাধীন মহেশ^রপাশা খানাবাড়ী পকেট গেট এলাকার ভাড়াটিয়া আবু তাহেরের পুত্র পারভেজ (২৪)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ জানতে পারে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পুরাতন ল্যাবরেটরি স্কুল রোড জনৈক মোঃ জিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এক মাদককারবারী মাদকদ্রব্যে গাজা বিক্রি করছে। ওই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাজাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার এসআই বদিউর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button