আধুনিক বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান

# দিঘলিয়ার গাজীরহাটে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে মন্টু #
দিঘলিয়া প্রতিনিধি ঃ
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপিই সক্ষম। এই দেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেয়াই তাদের প্রধান লক্ষ্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের দলীয় প্রধানসহ অনেক নেতা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। আওয়ামী দোসরদের কোনো প্রকার আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। যদি কেউ তাদের প্রশ্রয় দেয় এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্টু আরও বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে বিএনপি’র আদর্শের প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন। একটি আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন বলেন তিনি।
গতকাল সোমবার (১৯ মে) বিকালে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দ্বিতীয় পর্বে স্বচ্ছ ভোট ব্যালট পেপার প্রক্রিয়ার মাধ্যমে গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে সভাপতির, সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল ও জেলার সদস্য আব্দুস সালাম ও শরীফ ইকবাল হোসেন। বিশেষ বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।
গাজীরহাট ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রামপ্রসাধ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দিঘলিয়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তৃণমূল নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে সম্মেলন অনুষ্ঠিত হয়।।



