সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যার মায়ের মৃত্যুতে কেইউজের শোক

খবর বিজ্ঞপ্তি : ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি, বিএফইউজে- বাংরাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের যুগ্ম- মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্যার আম্মা সোমবার বেলা ১টা ৩০টায় ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি….রাজিউন) মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি। মরহুমের শবদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মাদারীপুরে আনা হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন কওে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।



