কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিদের ঘটনার প্রতিবাদে ১ঘন্টা অবস্থান কর্মসূচী পালন কর্মবিরতি অব্যহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত সহ পাঁচ দফা দাবিতে ভিসির কার্যালয়ে একঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। গতকাল দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়েটের প্রশাসনিক ভবেনের সামনে ও উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেয়ে আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন। আজ সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবে শিক্ষকরা। এছাড়া শিক্ষক সমিতির ডাকে টানা ১০ দিন ক্লাশ বর্জন কর্মসূচী অব্যহত রয়েছে।কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিদের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম গতকাল দুপুর ১২টার মধ্যে শেষ করার জন্য শিক্ষক সমিতি আল্টিমেটাম দিয়ে ছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে শিক্ষকরা অবস্থান করে । কর্মসূচী শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারী মাসে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অচল অবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঠিক ভাবে কাজ করতে পারছেনা। তিনি বলেন, কুয়েটে নতুন প্রশাসন এসে কার্যক্রম শুরু করে ছিলেন। হঠাৎ করে মাঝপথে থেমে আছেন, যেটা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম জিম্মি হয়ে আছে। বর্তমানে কুয়েট প্রশাসন সম্মপূর্ণ নিরব রয়েছে , যে কারণে আজ আমাদের আন্দোলনে নামতে হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের যেকোনো কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য তাদের শিক্ষাক্রম বাধাগ্রস্ত হচ্ছে।শিক্ষকদের লাঞ্ছিত সহ পাঁচ দফা দাবিতে ৪ মে থেকে ক্লাশ বর্জন করে গেল কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।



