স্থানীয় সংবাদ

যশোরে প্রাক্তন স্বামী দ্বারা শিক্ষিকাকে মারধর ও ধর্ষণের চেষ্টা

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়ায় প্রাক্তন স্বামীর হাতে এক নারী শিক্ষক মারধর ও ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিরিন শিলা (২৭),খুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
১৮ মে, শনিবার দুপুর ১২টার দিকে শিলা বাঘারপাড়ায় যাওয়ার পথে ধলগা রাস্তা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার প্রাক্তন স্বামী ফিরাজুল ইসলাম (৩৩), যিনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত মেজবাউল রহমানের ছেলে। ফিরাজুলের সঙ্গে ছিল তার ফুফাতো বোন হোসনেয়ারা ও ছিল।
ভুক্তভোগীর অভিযোগ, তাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জোরপূর্বক আটকে রাখা হয়। এরপর ফিরাজুল তাকে মারধর করে তার সঙ্গে থাকা আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার খালাতো ভাই তৌহিদ তাকে উদ্ধার করে রাত ১১টা ৪৫ মিনিটে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, “এখনও পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button