স্থানীয় সংবাদ

ফকিরহাটে আবারও গোয়াল ঘর ভেঙ্গে কৃষকের ৬টি গরু চুরি

# বাগেরহাটে রাতের রাস্তা পিক-আপ নিয়ে গরু চোরদের দখলে #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রাতের রাস্তা এখন পিকআপ নিয়ে গরু চোরদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। রাতে পিক-আপ নিয়ে সড়ক পাশের গোয়ালঘরের তালা ভেঙ্গে প্রায়ই গরু চুরি হওয়ার ঘটনা ঘটছে। রবিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রাম থেকে চোরেরা একজন কৃষকের বাছুরসহ ৬ টি গরু চুরি করে পিক-আপযোগে চলে গেছে। গরু চুরি করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করলে ফকিরহাট থানাপুলিশের একটি টিম রাতে ওই এলাকায় গেলেও চোরদের ধরতে পারে নাই। গরুর মালি পাগলা শ্যাম নগর গ্রামের শেখ শরিফুল ইসলাম জানান, বসতবাড়ী সংলগ্ন গোয়ালঘরে ২টি ষাড় ও বাছুরসহ ২ টি গাভী লালন-পালন করছিলাম। রবিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়ালঘরের দরজা ভেঙ্গে গরুগুলি নিয়ে নীল রংয়ের একটি পিকআপে তোলে। গোয়ালঘর ভাঙ্গার এবং পিকআপের শব্দে বাড়ীর সকলের ঘুম ভেঙ্গে গেলে ঘরের বাইরে এসে দেখা যায় গরুগুলি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ২ টি মটর সাইকেল নিয়ে চোরদের ধাওয়া করলেও আটক করতে পারে নি। পিক আপ থেকে ধানের বস্তা ফেলে মটরসাইকেলের গতিরোধ করে দেয় চোরেরা। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে রাতেই ফকিরহাট থানা পুলিশ ওই বাড়ী পরিদর্শন করে এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক জানান

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button