স্থানীয় সংবাদ

সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়

# বিশ্ব মেট্রোলজি দিবসে খুলনা বিএসটিআই’র আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার #

স্টাফ রিপোর্টার ঃ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১১টায় খুলনার খালিশপুর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিধান কুমার মন্ডল খুলনা ক্যাব সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়’র উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌ.রহিমা তালুকদার। উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগরী,জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিল্প উদ্যোক্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় খুলনা বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিএসটিআই’র সার্বিক কর্মকান্ড তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, খুলনা কার্যালয়ে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, ফলে এ অঞ্চলের সেবাগ্রহীতাদের দ্রুততম সেবা প্রদানে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএসটিআই’র সঠিক পণ্য ভোক্তা সাধারণের নিকট পৌছে দিতে মনিটরিং কার্যক্রম আরো ত্বরান্বিত করতে হবে এবং বিএসটিআই’র সনদ প্রদান সহজীকরণের জন্য পরামর্শ প্রদান করেন।সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সঠিক পরিমাপ আছে বলেই আমরা ভেজালমুক্ত ও সঠিক পরিমাপে পণ্য পায়। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন। মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে, দৈনন্দিন জীবনে, শিল্প, কৃষি, চিকিৎসা তথা জীবনের সকল ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তারা বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন সেইসাথে ভোক্তার সন্তুষ্টি অর্জনে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। পুলিশ কমিশনার তার বক্তব্যে পরিমাপের ক্ষেত্রে ধর্মীয় ও নীতি-নৈতিকতার উপর আলোচনা করেন এবং বিএসটিআই’র আইন মেনে শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান।অবশেষে আলোচনা সভায অংশগ্রহণকারীদের মধ্য থেকে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয় প্রার্থীকে খুলনা বি এস টি আই এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button