স্থানীয় সংবাদ
খুলনায় ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১৯ মে বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলো জোহরা ওরফে পুটি (৫৪), ময়না খাতুন (১৯), মাফিজা খাতুন ওরফে মাফি (৪১)। এদেরকে আট কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। তাদেরকে নিকট হতে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



